শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ইরানের হামলায় আহত ৩

আরব আমিরাত লক্ষ্য করে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

প্রকাশ : ০৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আরব আমিরাত লক্ষ্য করে ইরানের ড্রোন ও মিসাইল হামলা
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নতুন করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৮ মে) এ হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে দুটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন ছোড়া হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে অধিকাংশ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে আমিরাত।

ধারণা করা হচ্ছে, মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত হওয়ার ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত শতাধিক মিসাইল ও হাজারের বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে।

এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাত উচ্চ সতর্কতায় ছিল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও মূল ভূখণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে।

#ইরান #মধ্যপ্রাচ্য_সংকট #সংযুক্ত_আরব_আমিরাত

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

আরব আমিরাত লক্ষ্য করে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নতুন করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৮ মে) এ হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে দুটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন ছোড়া হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে অধিকাংশ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে আমিরাত।

ধারণা করা হচ্ছে, মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত হওয়ার ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত শতাধিক মিসাইল ও হাজারের বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে।

এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাত উচ্চ সতর্কতায় ছিল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও মূল ভূখণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত