রোববার, ১০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দুই দফা বিয়ের পরও টিকল না দাম্পত্য জীবন

আবারও ভাঙল আবু ত্বহা আদনানের সংসার, স্ত্রীকে তালাক

আবু ত্বহা মুহাম্মদ আদনান (বাঁয়ে) ও সাবিকুন্নাহার সারা। ছবি: সংগৃহীত

আবারও বিচ্ছেদ ঘটেছে আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসারে।

জানা গেছে, গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দেন। বিষয়টি এতদিন গোপন থাকলেও শনিবার ৯ মে সারা নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। তবে সেই সংসারও মাত্র চার মাসের মধ্যেই ভেঙে যায়।

উল্লেখ্য, প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে গত বছরের ২১ অক্টোবর। পরে পুনরায় সম্পর্ক গড়ে তোলার পর ২ ডিসেম্বর তারা আবার বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় দফার সেই সংসারও শেষ পর্যন্ত টেকেনি।

বিচ্ছেদের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কেউই বিস্তারিত কিছু জানাননি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

আবু ত্বহা আদনান, যিনি রংপুরের বাসিন্দা এবং দর্শন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, ইউটিউব বক্তৃতার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি জিন নুরাইন অনলাইন মাদ্রাসা পরিচালনা করছেন।

#ভাইরালখবর #আবুত্বহাআদনান #দাম্পত্যবিচ্ছেদ

চেকপোস্ট

রোববার, ১০ মে ২০২৬

আবারও ভাঙল আবু ত্বহা আদনানের সংসার, স্ত্রীকে তালাক

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

আবারও বিচ্ছেদ ঘটেছে আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসারে।

জানা গেছে, গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দেন। বিষয়টি এতদিন গোপন থাকলেও শনিবার ৯ মে সারা নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। তবে সেই সংসারও মাত্র চার মাসের মধ্যেই ভেঙে যায়।

উল্লেখ্য, প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে গত বছরের ২১ অক্টোবর। পরে পুনরায় সম্পর্ক গড়ে তোলার পর ২ ডিসেম্বর তারা আবার বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় দফার সেই সংসারও শেষ পর্যন্ত টেকেনি।

বিচ্ছেদের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কেউই বিস্তারিত কিছু জানাননি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

আবু ত্বহা আদনান, যিনি রংপুরের বাসিন্দা এবং দর্শন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, ইউটিউব বক্তৃতার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি জিন নুরাইন অনলাইন মাদ্রাসা পরিচালনা করছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত