আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) আয়োজিত গোলটেবিল আলোচনায় নার্সদের পেশাগত মর্যাদা, আধুনিক নার্সিং ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবায় নার্সদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বক্তারা বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বমানের নার্স তৈরি এবং নার্সদের সামাজিক ও পেশাগত মর্যাদা বৃদ্ধি এখন সময়ের দাবি।
সোমবার (১১ মে) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ আব্দুল হামিদ। এছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, নার্সিং সেক্টরের বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নার্স দিবসের এবারের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর জন্মদিন ১২ মে উপলক্ষে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য যুগোপযোগী নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেটআপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান তারা।
গোলটেবিল আলোচনায় বিভিন্ন সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত নার্সদের পদোন্নতি প্রদান, কমিউনিটি ক্লিনিক ও শিক্ষা প্রতিষ্ঠানে কমিউনিটি হেলথ নার্স ও স্কুল হেলথ নার্স নিয়োগ, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিকে স্নাতক সমমান প্রদান এবং বিএসসি নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস চালুর দাবি।
এছাড়া নার্সদের জন্য সম্মানজনক বেতন কাঠামো, উচ্চশিক্ষার ভিত্তিতে বিশেষ ইনক্রিমেন্ট, স্বতন্ত্র নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদে উচ্চশিক্ষিত নার্সদের ডিন হিসেবে নিয়োগ এবং বেসরকারি নার্সিং সেবায় মানসম্মত নিয়োগবিধি প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।
বক্তারা অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নার্সদের ওপর চাপিয়ে দেওয়া বর্তমান ইউনিফর্ম পরিবর্তনের দাবিও জানান।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, জনকল্যাণমুখী স্বাস্থ্যসেবা ও আধুনিক নার্সিং অবকাঠামো গড়ে তুলতে একটি জাতীয় নার্সিং কমিশন গঠন সময়ের দাবি। তারা “সবার জন্য স্বাস্থ্য—সবার অধিকার” বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬