আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার ১০ মে সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য প্যারেডের মধ্য দিয়ে চার দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও বর্ণিল প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।
এবারের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
অনুষ্ঠান শুরুর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বর্ণাঢ্য এ আয়োজনে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তারা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬