সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সারাদেশে কর্মসূচির অংশ

সুনামগঞ্জে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন, মর্যাদা ও নিরাপত্তার জোর দাবি

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ প্রতিবাদী মানববন্ধন। ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ মে সকাল ১০টায় শহরের আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ফার্মাসিউটিকাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স ফারিয়া সুনামগঞ্জ সদর শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সভাপতি সুহেল রানা এবং পরিচালনা করেন উপদেষ্টা আফজাল হোসেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আমান উল্লাহ আমান এবং উপদেষ্টা বাবু নারায়ণ রায়সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গ্রেফতারের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তারা অভিযোগ করেন, এ ধরনের ঘটনা পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করছে এবং প্রতিনিধিদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।

তারা আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ঔষধ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রতিনিধিরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রমে যুক্ত থাকেন। তাই তাদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

#নিরাপদ_কর্মপরিবেশ #ঔষধ_প্রতিনিধি #সুনামগঞ্জ_মানববন্ধন

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

সুনামগঞ্জে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন, মর্যাদা ও নিরাপত্তার জোর দাবি

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ মে সকাল ১০টায় শহরের আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ফার্মাসিউটিকাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স ফারিয়া সুনামগঞ্জ সদর শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সভাপতি সুহেল রানা এবং পরিচালনা করেন উপদেষ্টা আফজাল হোসেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আমান উল্লাহ আমান এবং উপদেষ্টা বাবু নারায়ণ রায়সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গ্রেফতারের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তারা অভিযোগ করেন, এ ধরনের ঘটনা পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করছে এবং প্রতিনিধিদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।

তারা আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ঔষধ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রতিনিধিরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রমে যুক্ত থাকেন। তাই তাদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত