সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চাল-ডাল-তেল পেয়ে খুশি

আটোয়ারীতে কৃষক দল নেতার ঈদ উপহার, হাসি ফুটল শত পরিবারে

ছবি : চেকপোস্ট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোকসেদ আলী।

উপজেলার রাধানগর ইউনিয়নে আয়োজিত এ মানবিক উদ্যোগে কয়েক শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ঈদ স্পেশাল উপহার বিতরণ করা হয়। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধাভোগীরা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার বিতরণকালে মোঃ মোকসেদ আলী বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরেই এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

#মানবিক_উদ্যোগ #আটোয়ারী #ঈদ_উপহার

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

আটোয়ারীতে কৃষক দল নেতার ঈদ উপহার, হাসি ফুটল শত পরিবারে

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোকসেদ আলী।

উপজেলার রাধানগর ইউনিয়নে আয়োজিত এ মানবিক উদ্যোগে কয়েক শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ঈদ স্পেশাল উপহার বিতরণ করা হয়। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধাভোগীরা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার বিতরণকালে মোঃ মোকসেদ আলী বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরেই এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত