আজ নিউজ প্রেজেন্টার, ভয়েস আর্টিস্ট ও অভিনেতা আব্দুল্লাহ আল জাকারিয়ার এর জন্মদিন। জীবনের নতুন একটি বছরে পদার্পণ উপলক্ষে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া কামনা করেছেন।
জন্মদিন উপলক্ষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে জীবনের আরও একটি বছর পূর্ণ করতে পেরেছি। জীবনের প্রতিটি অর্জন, শিক্ষা ও অভিজ্ঞতার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার পরিবার, বন্ধু, সহকর্মী, দর্শক-শ্রোতা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও দোয়াই একজন মানুষকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আজকের এই বিশেষ দিনে সবার কাছে আমার একটাই অনুরোধ আমার জন্য দোয়া করবেন, যেন আমি সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সমাজ ও দেশের জন্য ইতিবাচক কিছু করতে পারি।
নিউজ প্রেজেন্টিং, ভয়েস আর্ট ও অভিনয় জগতে নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আব্দুল্লাহ আল জাকারিয়া। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।
জন্মদিনের এই বিশেষ দিনে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
চেকপোস্ট নিউজ পরিবারের পক্ষ থেকে আব্দুল্লাহ আল জাকারিয়াকে জানানো হয়েছে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬