আজ নিউজ প্রেজেন্টার আব্দুল্লাহ আল জাকারিয়ার জন্মদিন
আজ নিউজ প্রেজেন্টার, ভয়েস আর্টিস্ট ও অভিনেতা আব্দুল্লাহ আল জাকারিয়ার এর জন্মদিন। জীবনের নতুন একটি বছরে পদার্পণ উপলক্ষে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া কামনা করেছেন।জন্মদিন উপলক্ষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে জীবনের আরও একটি বছর পূর্ণ করতে পেরেছি। জীবনের প্রতিটি অর্জন, শিক্ষা ও অভিজ্ঞতার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার পরিবার, বন্ধু, সহকর্মী, দর্শক-শ্রোতা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করে।তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও দোয়াই একজন মানুষকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আজকের এই বিশেষ দিনে সবার কাছে আমার একটাই অনুরোধ আমার জন্য দোয়া করবেন, যেন আমি সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সমাজ ও দেশের জন্য ইতিবাচক কিছু করতে পারি।নিউজ প্রেজেন্টিং, ভয়েস আর্ট ও অভিনয় জগতে নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আব্দুল্লাহ আল জাকারিয়া। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।জন্মদিনের এই বিশেষ দিনে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
চেকপোস্ট নিউজ পরিবারের পক্ষ থেকে আব্দুল্লাহ আল জাকারিয়াকে জানানো হয়েছে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।