সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ভূরুঙ্গামারীতে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ছবি: চেকপোস্ট

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা যুবদলের ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ ভূরুঙ্গামারী উপজেলা চত্বরের পুকুরপাড়ে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

অভিযানে পুকুরপাড় ও আশপাশের এলাকায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল সৃষ্টি হতে পারে এমন জায়গা পরিষ্কার করার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ৭ দিনের এ কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ভূরুঙ্গামারীতে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা যুবদলের ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ ভূরুঙ্গামারী উপজেলা চত্বরের পুকুরপাড়ে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

অভিযানে পুকুরপাড় ও আশপাশের এলাকায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল সৃষ্টি হতে পারে এমন জায়গা পরিষ্কার করার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ৭ দিনের এ কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত