আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় শিগগিরই দেশের সব জেলা আইনজীবী সমিতিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
শুক্রবার (৮ মে) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে দক্ষ ও জ্ঞানসম্পন্ন আইনজীবী তৈরি করতে হবে। তিনি নবীন আইনজীবীদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল ইসলাম মঞ্জু, আমির এজাজ খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এবং হুরে জান্নাত।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু।
এর আগে মন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়ও প্রধান অতিথির বক্তব্য দেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬