শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ট্রাম্পের ঘোষণা ঘিরে আন্তর্জাতিক আলোচনা

আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত: যুক্তরাষ্ট্র-নাইজেরিয়া যৌথ অভিযানের দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ইসলামিক স্টেট আইএসআইএস-এর বৈশ্বিক দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার (১৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নির্দেশে পরিচালিত এই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অংশ নেয়। ট্রাম্পের ভাষায়, বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে অত্যন্ত সুপরিকল্পিত ও সফল অভিযানে নির্মূল করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, নিহত ওই নেতা আফ্রিকা থেকে বৈশ্বিক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন এবং এখন থেকে তিনি আর যুক্তরাষ্ট্র বা আফ্রিকার জনগণের বিরুদ্ধে কোনো হামলা পরিকল্পনা করতে পারবেন না।

তবে অভিযানের নির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে নাইজেরিয়ার সরকার বা সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

আবু-বিলাল আল-মিনুকি সম্পর্কে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, তিনি নাইজেরিয়ার বোরনো অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে সাহেল অঞ্চলে আইএসআইএস সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে এবং নিষেধাজ্ঞা আরোপ করে।

বিশ্লেষকদের মতে, এই দাবি সত্য হলে এটি পশ্চিম আফ্রিকায় আইএস নেটওয়ার্কের নেতৃত্ব কাঠামোর ওপর বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হবে।

#ডোনাল্ড_ট্রাম্প #আইএসআইএস_নেতা #সন্ত্রাসবিরোধী_অভিযান

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত: যুক্তরাষ্ট্র-নাইজেরিয়া যৌথ অভিযানের দাবি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ইসলামিক স্টেট আইএসআইএস-এর বৈশ্বিক দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার (১৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নির্দেশে পরিচালিত এই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অংশ নেয়। ট্রাম্পের ভাষায়, বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে অত্যন্ত সুপরিকল্পিত ও সফল অভিযানে নির্মূল করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, নিহত ওই নেতা আফ্রিকা থেকে বৈশ্বিক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন এবং এখন থেকে তিনি আর যুক্তরাষ্ট্র বা আফ্রিকার জনগণের বিরুদ্ধে কোনো হামলা পরিকল্পনা করতে পারবেন না।

তবে অভিযানের নির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে নাইজেরিয়ার সরকার বা সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

আবু-বিলাল আল-মিনুকি সম্পর্কে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, তিনি নাইজেরিয়ার বোরনো অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে সাহেল অঞ্চলে আইএসআইএস সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে এবং নিষেধাজ্ঞা আরোপ করে।

বিশ্লেষকদের মতে, এই দাবি সত্য হলে এটি পশ্চিম আফ্রিকায় আইএস নেটওয়ার্কের নেতৃত্ব কাঠামোর ওপর বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত