বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দীর্ঘদিন আত্মগোপনের পর আইনের আওতায়

অস্ত্র মামলায় পলাতক আজুফা বেগম কারাগারে, কক্সবাজারে চাঞ্চল্য

ছবি : চেকপোস্ট

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার আলোচিত নারী আজুফা বেগমকে একটি অস্ত্র মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (২৩ জুন) তাকে কারাগারে পাঠানো হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ ইস্ট বেঙ্গলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ডিককুল এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মারুফ হাসান তাহসিন নামে এক যুবককে আটক করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দাবি করেন, তিনি অন্য এক ব্যক্তিকে ফাঁসানোর উদ্দেশ্যে অস্ত্রগুলো সেখানে রেখেছিলেন এবং এ কাজে সহযোগিতার অভিযোগে আজুফা বেগমের নাম উঠে আসে। পরবর্তীতে মামলায় তাকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে থাকার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, আজুফা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, দখলবাজি, ভয়ভীতি প্রদর্শন, মামলা বাণিজ্য ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতের কোনো চূড়ান্ত রায় হয়নি।

স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে অস্ত্র মামলার পাশাপাশি অন্যান্য অভিযোগও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

অভিযুক্তের পরিবারের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, মামলাটি বর্তমানে বিচারাধীন। ফলে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত বলে গণ্য হবে না।

#কক্সবাজার #অস্ত্র_মামলা #আজুফা_বেগম

চেকপোস্ট

বুধবার, ২৪ জুন ২০২৬

অস্ত্র মামলায় পলাতক আজুফা বেগম কারাগারে, কক্সবাজারে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত