বুধবার, ০৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ফেসবুক পোস্টে জানালেন বিয়ের সুখবর

অবশেষে বিয়ের পিঁড়িতে সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী

ছবি : চেকপোস্ট

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাংবাদিক এবং বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক নিহারেন্দু চক্রবর্তী।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে তিনি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তাঁর সহধর্মিণী সুমা চক্রবর্তীকে। তিনি জানান, সুমা চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা মতিলাল চক্রবর্তীর কন্যা। বর্তমানে তাঁদের পরিবার নরসিংদীতে বসবাস করছে।

সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী জানান, গত ৬ জুলাই ২০২৬ নরসিংদীতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। পরিবারের বাস্তবতা, মায়ের শারীরিক ও মানসিক অবস্থা এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে বিয়ের আয়োজন ছিল একেবারেই ঘরোয়া ও অনাড়ম্বর।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বাবার মৃত্যুর পর তাঁর মা একাই দীর্ঘদিন ধরে সংসারের সব দায়িত্ব পালন করে আসছেন। বয়স, শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের মধ্যেও মায়ের এই সংগ্রাম দেখে তিনি সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং একজন সাধারণ ও সাদাসিধে মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন।

তিনি আরও জানান, স্বপ্ন ছিল ঘটা করে বিয়ে করবেন এবং বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন। কিন্তু সময়, পারিবারিক পরিস্থিতি ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে গায়ে হলুদ, বরযাত্রী, বৌভাতসহ কোনো আনুষ্ঠানিক আয়োজন করা সম্ভব হয়নি। এমনকি অনেক ঘনিষ্ঠজনকেও বিষয়টি আগে জানাতে পারেননি।

এ জন্য তিনি সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সামর্থ্য হলে একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনের ইচ্ছার কথা জানান।

স্ট্যাটাসের শেষাংশে সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নিজের ও তাঁর সহধর্মিণীর জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন, যেন তাঁদের নতুন দাম্পত্য জীবন সুখী, সুন্দর ও কল্যাণময় হয়।

#ব্রাহ্মণবাড়িয়া #বিয়ে #নিহারেন্দুচক্রবর্তী

চেকপোস্ট

বুধবার, ০৮ জুলাই ২০২৬

অবশেষে বিয়ের পিঁড়িতে সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত