বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চেকপোস্ট

আর্কাইভ দেখুন

কোরবানির পশুতে সংকট নেই: এক কোটি পশু প্রস্তুত প্রাণিসম্পদমন্ত্রী

কোরবানির পশুতে সংকট নেই: এক কোটি পশু প্রস্তুত প্রাণিসম্পদমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী। তিনি জানান, দেশীয় খামারিদের প্রস্তুত করা প্রায় এক কোটি পশুই কোরবানির চাহিদা পূরণে যথেষ্ট হবে।বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, দেশে কোরবানির জন্য প্রয়োজনীয় গরু, ছাগল ও ভেড়ার তুলনায় বেশি পশু প্রস্তুত রয়েছে। ফলে বিদেশ থেকে পশু আমদানির কোনো প্রয়োজন হবে না। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, চোরাচালান ঠেকাতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে।কৃষিখাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কৃষকবান্ধব নীতিকে অগ্রাধিকার দিচ্ছে। কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড উল্লেখযোগ্য।গবাদিপশু লালন-পালনে খরচ কমানো এবং উন্নত জাতের ঘাস উৎপাদন বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। গবেষণা কার্যক্রমের অগ্রগতি দেখতে তিনি এদিন ইনস্টিটিউটটি পরিদর্শন করেন। সভায় সভাপতিত্ব করেন ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং মো. দেলোয়ার হোসেন।


ঢাকা পরিষ্কারে মাঠে বিএনপি প্রজন্ম, নেতৃত্বে ইশরাক হোসেন

ঢাকা পরিষ্কারে মাঠে বিএনপি প্রজন্ম, নেতৃত্বে ইশরাক হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর উদ্যোগে ঘোষিত ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) ঢাকা জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা স্টেডিয়াম এলাকার আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।কর্মসূচিতে বক্তারা বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকারের ঘোষিত ‘ক্লিন ঢাকা’ উদ্যোগ সফল করতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তারা। উল্লেখ্য, দেশের পরিবেশ সুরক্ষা ও নগর ব্যবস্থাপনা উন্নয়নে নাগরিক সচেতনতা বাড়াতে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।


রাঙ্গামাটিতে রাতভর অভিযান: ২৫.৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৮

রাঙ্গামাটিতে রাতভর অভিযান: ২৫.৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৮

বাংলাদেশ পুলিশ-এর বিশেষ অভিযানে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় ২৫.৫০০ লিটার চোলাই মদ উদ্ধারসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার ১৩ মে ২০২৬ গভীর রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শহরের পৌরসভা এলাকা, কে কে রায় সড়ক, রাজবাড়ী ও রিজার্ভ বাজারসহ বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়।অভিযানে মাদককারবারি হিসেবে কাঞ্চন দাস (৩৫) ও অংকিতা চাকমা (৩৫)কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৫.৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।এছাড়া ইয়াবা কারবারের অভিযোগে সাজ্জাদ (২২)কে আটক করা হয়। একই অভিযানে মাদকসেবনের অভিযোগে নিয়তী রঞ্চন (৩২), লিটন চাকমা (২৬) ও অনুজ চাকমা (২৫)কে গ্রেফতার করা হয়েছে।অপরদিকে, জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সাইদুল (২০) ও মো. ইসমাইল হোসেন (৩৩)কেও গ্রেফতার করা হয়।রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।


সিন্ডিকেট সিদ্ধান্ত মেনেই ডিনদের দায়িত্ব দেওয়া হয়েছে: কুবি প্রশাসন  ‎

সিন্ডিকেট সিদ্ধান্ত মেনেই ডিনদের দায়িত্ব দেওয়া হয়েছে: কুবি প্রশাসন ‎

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডিন নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৩ মে) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিধিবহির্ভূত ডিন নিয়োগ’ এবং ‘বিধি মোতাবেক ডিন নিয়োগ হয়নি’ শিরোনামে কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রশাসনের নজরে এসেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ (সংশোধিত ২০১৩) অনুযায়ী বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদের ডিনদের নিয়োগের মেয়াদ গত ১৩ মার্চ ২০২৬ তারিখে শেষ হওয়ায় পূর্বে দায়িত্ব পালনকারী ডিনদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দায়িত্ব অব্যাহত রাখতে বলা হয়েছিল।‎‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ডিন নিয়োগ সিন্ডিকেটের মাধ্যমে সম্পন্ন হয়। এ বিষয়ে গত ৭ মে অনুষ্ঠিত ১০৯তম সিন্ডিকেট সভায় আলোচনা শেষে সুপ্রিম কোর্টের একজন আইন বিশেষজ্ঞের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী মতামত চেয়ে পত্র পাঠানো হয়েছে। মতামত না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে গত ১১ মে ছয়জন অধ্যাপককে ছয় অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয়, যা ১২ মে থেকে কার্যকর হয়েছে। আইন বিশেষজ্ঞের মতামত পাওয়ার পর বিশ্ববিদ্যালয় আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দুই বছরের জন্য নিয়মিত ডিন নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।‎‎এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিন নিয়োগ বিষয়ে সুপ্রিম কোর্টের একজন আইন বিশেষজ্ঞের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর বিশ্ববিদ্যালয় আইনের ধারা অনুসারে দুই বছরের জন্য স্থায়ীভাবে ডিন নিয়োগ দেওয়া হবে। বর্তমানে ডিনদের দায়িত্ব প্রদানটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা।'‎‎তিনি আরও বলেন, 'অফিস আদেশে ডিনদের দায়িত্ব পালনের কথা বলা হয়েছে, তবে কোনো নির্দিষ্ট মেয়াদ বা আইনের ধারা উল্লেখ করা হয়নি। আইন বিশেষজ্ঞের মতামত না আসা পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনেই এ দায়িত্ব দেওয়া হয়েছে।'


ডন সিন্ডিকেট ফিরেছে দেশে: রনির বিস্ফোরক মন্তব্য

ডন সিন্ডিকেট ফিরেছে দেশে: রনির বিস্ফোরক মন্তব্য

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, শেখ হাসিনার আমলে প্রকাশ্য ডন সিন্ডিকেট সংস্কৃতি ততটা ছিল না, তবে বর্তমানে সেই প্রবণতা আবার ফিরে এসেছে।সাম্প্রতিক এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের সময় দেশের আন্ডারওয়ার্ল্ডে কালা জাহাঙ্গীর, ডাকাত শহীদ, ডেভিডসহ একাধিক কুখ্যাত সন্ত্রাসীর উত্থান ঘটে। তার মতে, সেই সময়ের অপরাধচক্র এখন নতুনভাবে সক্রিয় হয়ে উঠছে।রনি আরও বলেন, ওই সময় ব্যাংকপাড়াকেন্দ্রিক বাকের নামে এক সিবিএ নেতার ব্যাপক দাপট ছিল। তার ভাষায়, বর্তমানে আর্থিক খাতে এমন হাজারো বাকের তৈরি হয়েছে, যারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তার করছে এবং পুরো ব্যাংকিং খাতকে ঝুঁকির মধ্যে ফেলছে।তিনি অভিযোগ করেন, বর্তমান মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের আমলে মব কালচার বেড়েছে। নিয়োগ, বদলি ও পদোন্নতিতে এখন তিনটি বিষয় টাকা, অযোগ্যতা এবং আনুগত্য প্রধান ভূমিকা রাখছে বলে দাবি করেন তিনি।রনির ভাষায়, যোগ্যতা নয়, বরং কে কত অর্থ দিতে পারে এবং কার রাজনৈতিক লবি কত শক্তিশালী এটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে ব্যাংক-বীমাসহ পুরো আর্থিক খাতে অস্থিরতা তৈরি হয়েছে।তিনি আরও বলেন, সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য এখন মানুষের কাছে গুরুত্ব হারিয়ে ট্রল হিসেবে ছড়িয়ে পড়ছে। এতে সরকারকে দুর্বল ও অকার্যকর হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।এ সময় তিনি দাবি করেন, প্রশাসনে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক ব্যক্তি নিষ্ক্রিয় বা চাকরিচ্যুত হওয়ায় সেই শূন্যতা দখল নিয়ে নতুন করে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে টানাপড়েন চলছে বলেও উল্লেখ করেন তিনি।তার মতে, এই পরিস্থিতিতে কিছু পদ-পদবি কার্যত টেন্ডার-এ পরিণত হয়েছে। এতে যোগ্য ও সৎ কর্মকর্তারা পিছিয়ে পড়ছেন, আর বিতর্কিত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে আসছেন। ফলে প্রশাসনের স্বচ্ছতা ও কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।রনি সতর্ক করে বলেন, জনগণ যদি ধারাবাহিকভাবে সেবা থেকে বঞ্চিত হয়, তাহলে সরকারের রাজস্ব আদায়েও বড় ধরনের প্রভাব পড়বে। ইতোমধ্যে ভ্যাট আদায় নিয়ে মাঠপর্যায়ে কর্মকর্তাদের জনরোষের মুখে পড়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। সবশেষে তিনি বলেন, দলবাজি ও নেতৃত্বের সংকট থেকেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিল এবং বর্তমানে যারা দায়িত্বে রয়েছে দুই পক্ষের ব্যর্থতার কারণেই রাষ্ট্রযন্ত্র দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।


অভিযোগের পরই নিখোঁজ শিশু, হবিগঞ্জ সরকারি শিশু পরিবার ঘিরে চাঞ্চল্য

অভিযোগের পরই নিখোঁজ শিশু, হবিগঞ্জ সরকারি শিশু পরিবার ঘিরে চাঞ্চল্য

খাবার আত্মসাৎ, অনিয়ম ও নির্যাতনের অভিযোগ তোলার কয়েকদিনের মধ্যেই হবিগঞ্জ সরকারি শিশু পরিবার থেকে উজ্জ্বল মিয়া নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ছয় দিন ধরে তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে স্থানীয়দের মধ্যে। একই সঙ্গে সরকারি শিশু পরিবারটির সার্বিক ব্যবস্থাপনা, শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে উজ্জ্বল মিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সরকারি শিশু পরিবার কর্তৃপক্ষ হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে কাজ চলছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উজ্জ্বল মিয়ার একটি ভিডিও বক্তব্য। সেখানে সে সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়ম, খাবার আত্মসাৎ এবং মানসিক নির্যাতনের অভিযোগ তোলে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর হঠাৎ করেই শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।সূত্র জানায়, উজ্জ্বল মিয়াকে ২০১৭ সালে প্রায় পাঁচ বছর বয়সে লাখাই উপজেলার একটি সড়ক থেকে উদ্ধার করা হয়। পরে তাকে প্রথমে সিলেটের একটি সেফ হোমে রাখা হয়। পরবর্তীতে ২০২৪ সালে তাকে হবিগঞ্জ সরকারি শিশু পরিবারে স্থানান্তর করা হয়।ভিডিও বক্তব্যে উজ্জ্বল অভিযোগ করে, শিশুদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত মাছ ও মাংসের একটি অংশ বাইরে বিক্রি করে দেওয়া হয়। তার দাবি, ১০ কেজি মাছ বা মাংস বরাদ্দ এলেও শিশুদের দেওয়া হয় অর্ধেকেরও কম। এছাড়া নিম্নমানের পোশাক বেশি দামে ক্রয় দেখিয়ে হিসাব করা হয় বলেও অভিযোগ তোলে সে।শুধু তাই নয়, এসব অনিয়মের প্রতিবাদ করায় দায়িত্বপ্রাপ্ত ‘বড় ভাই’ পরিচয়ে কর্মরত এক কর্মচারী তাকে অকথ্য ভাষায় গালাগাল ও মানসিক নির্যাতন করতেন বলেও অভিযোগ করে উজ্জ্বল। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তাকে “জেলে পাঠানো হবে” বলেও ভয়ভীতি দেখানো হয়েছিল বলে দাবি তার।এদিকে প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। শিশুদের মধ্যে মোবাইল ফোন ব্যবহার, শৃঙ্খলার অভাব এবং মাদকাসক্তির ঝুঁকি তৈরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনেক শিশুর হাতেই অবাধে মোবাইল ফোন দেখা যায়, যা কর্তৃপক্ষের তদারকির ঘাটতির ইঙ্গিত দেয়।জানা গেছে, ১০০ আসনের এই সরকারি প্রতিষ্ঠানে বর্তমানে কাগজে-কলমে ৭১ জন শিশু রয়েছে। তাদের জন্য সরকারিভাবে মাথাপিছু মাসিক প্রায় পাঁচ হাজার টাকা বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে খাবার, পোশাক, শিক্ষা ও খেলাধুলার উপকরণ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) নিপুন রায়। তিনি বলেন, উজ্জ্বলের অভিযোগ ভিত্তিহীন। বরং সে প্রায়ই কর্মচারী ও অন্যান্য শিশুদের সঙ্গে অসদাচরণ করত।তিনি আরও জানান, গত বৃহস্পতিবার দায়িত্বে থাকা এক কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনার পর উজ্জ্বল প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর ফিরে আসেনি। এর আগেও একবার সে প্রতিষ্ঠান থেকে পালিয়ে গিয়েছিল এবং পরে একটি গাড়ি ওয়াশ সেন্টার থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছিল।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই শাওন বলেন, আমরা নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছি। আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। হবিগঞ্জে ফিরে এলে বিষয়টি বিস্তারিতভাবে জানানো হবে।উজ্জ্বল মিয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, শুধুমাত্র শিশুটিকে উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সরকারি শিশু পরিবারের সার্বিক অনিয়ম, শিশু নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে থাকা অন্যান্য শিশুদের নিরাপত্তা নিশ্চিতেরও জোর দাবি জানিয়েছেন তারা।


ঈদের শুভেচ্ছায় ধামইরহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন

ঈদের শুভেচ্ছায় ধামইরহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধামইরহাটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমায় ভাস্বর। এই দিনে আমি ধামইরহাট উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি।”তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায় এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়—সেই প্রত্যাশা করেন তিনি। শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোঃ রুহুল আমিন ধামইরহাটবাসীর সার্বিক কল্যাণ কামনা করেন।


টাকা দিলে কেস ‘মিটবে’-অভিযোগে নতুন বিতর্কে সাকিব

টাকা দিলে কেস ‘মিটবে’-অভিযোগে নতুন বিতর্কে সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দাবি করেছেন, অর্থের বিনিময়ে মামলা থেকে তার নাম সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্র থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি মহল থেকে তাকে জানানো হয়েছে-১ কোটি টাকা দিলে তার নাম মামলা থেকে উঠিয়ে দেওয়া সম্ভব। তবে তিনি মনে করেন, যারা এ প্রস্তাব দিয়েছে তারা বিষয়টি বাস্তবসম্মতভাবে বোঝে না।সাকিব বলেন, কোনো মামলার নাম প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করে। তাই টাকা দিয়ে এমন কিছু করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও জানান, এফআইআরে বাদীপক্ষের যোগাযোগের জন্য যার নাম ছিল, তার মাধ্যমে কয়েকজনের মধ্যস্থতায় এই প্রস্তাব পৌঁছায়। তবে বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।এ ধরনের প্রস্তাবের জবাবে সাকিব বলেন, টাকা দেওয়া মানে তো আমি দোষ স্বীকার করছি-এমনটা কেন করব?দেশে ফেরার প্রসঙ্গে তিনি জানান, ইচ্ছা করলে ফিরতে পারেন, তবে নিরাপত্তা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তা সম্ভব নয়। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথাও তুলে ধরেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হত্যা ও দুর্নীতিসহ একাধিক মামলায় আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে।


স্বর্ণের দাম আকাশছোঁয়া-ভরি কত আজ?

স্বর্ণের দাম আকাশছোঁয়া-ভরি কত আজ?

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ ৭ মে বাংলাদেশ জুয়েলাস এসোসিয়েসন্স (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করার পর আজ বৃহস্পতিবার (১৪ মে) সেই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।বাজুসের নির্ধারিত দামে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা ২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা ১৮ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ২১৩ টাকা সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা তবে এসব দামের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। ফলে গয়নার ধরন ও ডিজাইন অনুযায়ী ক্রেতাদের প্রকৃত খরচ আরও বাড়তে পারে। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে।


অভিযোগের মুখে মুক্তি আটকালো হাসান জাহাঙ্গীরের সিনেমা

অভিযোগের মুখে মুক্তি আটকালো হাসান জাহাঙ্গীরের সিনেমা

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সেন্সর অনুমোদন বাতিল করা হয়েছে। সহ-অভিনেত্রী জেবা জান্নাত-এর লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন Bangladesh Film Development Corporation-এর ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রাহমান তানি।তিনি জানান, চলচ্চিত্রটি শুরুতে সেন্সর অনুমোদন পেলেও পরে অভিযোগ আসায় সেটি বাতিল করা হয়। অভিযোগে বলা হয়েছে, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রকল্পটি নাটক হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছিল, কিন্তু পরে তা সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়।এই প্রজেক্টে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তিনিও বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন। এক অডিও বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে একটি ছোট গল্পভিত্তিক নাটক হিসেবে কাজটি শুরু হয়েছিল। পরে সেটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের কথা বলা হলেও হঠাৎ সিনেমা হিসেবে মুক্তির খবর দেখে তিনি বিস্মিত হন।অভিযোগকারী জেবা জান্নাতের দাবি, তাকে নাটকের কথা বলে কাজ করানো হয়, কিন্তু পরবর্তীতে সেটিকে চলচ্চিত্র হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়। এতে তিনি প্রতারিত বোধ করেন এবং বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানান। উল্লেখ্য, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।


৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বিভিন্ন এলাকায়

৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বিভিন্ন এলাকায়

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার (১৪ মে) Rajshahi-এর বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।Northern Electricity Supply PLC (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কর্তন এবং জরুরি উন্নয়নকাজের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো-মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন কড়াইতলা মোড়, দয়ারাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া এবং উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।


অনলাইনে মিলছে অগ্রিম টিকিট, ভিড় এড়াতে আগে কিনুন

অনলাইনে মিলছে অগ্রিম টিকিট, ভিড় এড়াতে আগে কিনুন

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৪ মে) ২৪ মে তারিখের ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।আগামী ঈদযাত্রা সামনে রেখে ১৩ মে থেকে টানা পাঁচ দিন অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, ১৫ মে বিক্রি হবে ২৫ মের টিকিট, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মের টিকিট।যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এছাড়া রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত (রিফান্ড) করা যাবে না।


অস্বাস্থ্যকর বাতাসে ঢাকার নাগরিকরা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

অস্বাস্থ্যকর বাতাসে ঢাকার নাগরিকরা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বিশ্বের বায়ুদূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টায় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়ায় ১৬৬, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রা হিসেবে বিবেচিত।বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা IQAir-এর লাইভ আপডেট অনুযায়ী, একই সময়ে ১৫৮ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Chengdu এবং তৃতীয় স্থানে রয়েছে Beijing।বিশেষজ্ঞদের মতে, ঢাকার এই ভয়াবহ বায়ুদূষণের পেছনে প্রধানত দায়ী ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা।AQI সূচক অনুযায়ী, স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। দীর্ঘমেয়াদি এমন দূষণ শ্বাসকষ্ট, ফুসফুসের রোগসহ বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে বলে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


অস্ত্রোপচারের জন্য গুরুগ্রামে চিকিৎসাধীন কংগ্রেস নেত্রী

অস্ত্রোপচারের জন্য গুরুগ্রামে চিকিৎসাধীন কংগ্রেস নেত্রী

ভারতের বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী Sonia Gandhi-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১৩ মে) গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে।হাসপাতাল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে NDTV। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭৯ বছর বয়সী এই রাজ্যসভার সদস্যকে ছোট একটি অস্ত্রোপচারের জন্য গুরুগ্রামের Medanta - The Medicity হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে নিয়মিত বিরতিতে তাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে।চলতি বছর এটি তার তৃতীয়বার হাসপাতালে ভর্তি হওয়া। এর আগে মার্চ মাসে তীব্র জ্বর ও সংক্রমণের কারণে তাকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তার চিকিৎসা দেওয়া হয়। এছাড়া, এরও আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়ে বক্ষরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন তিনি।


সুপারকম্পিউটারকেও হার মানালো চীনের নতুন কোয়ান্টাম সিস্টেম

সুপারকম্পিউটারকেও হার মানালো চীনের নতুন কোয়ান্টাম সিস্টেম

কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীন। দেশটির বিজ্ঞানীরা ‘চিউচাং ৪.০’ নামে একটি প্রোগ্রামযোগ্য পরীক্ষামূলক কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম তৈরি করেছেন, যা অপটিক্যাল কোয়ান্টাম তথ্যপ্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।বুধবার (১৩ মে) আন্তর্জাতিক গবেষণা সাময়িকী Nature-এ প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়। গবেষণাটি পরিচালনা করেছেন চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।গবেষণায় বলা হয়েছে, ‘চিউচাং ৪.০’ ব্যবহার করে বিজ্ঞানীরা জটিল ‘গাউসিয়ান বোসন স্যাম্পলিং’ সমস্যার সমাধান করেছেন। তাদের দাবি, এই সিস্টেম বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারের তুলনায় ১০-এর ঘাত ৫৪ গুণ বেশি দ্রুতগতিতে কাজ করতে সক্ষম।গাউসিয়ান বোসন স্যাম্পলিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বহু ফোটনকে একটি কোয়ান্টাম অপটিক্যাল সিস্টেমে প্রবেশ করানো হয়। ফোটনগুলো বিভিন্ন পথে চলার সময় একে অপরের সঙ্গে প্রতিক্রিয়া করে এবং শেষে ডিটেক্টরে যে ফলাফল পাওয়া যায়, তার সম্ভাব্য বণ্টন বিশ্লেষণ করা হয়।নতুন এই সিস্টেমে সর্বোচ্চ ৩,০৫০টি ফোটনের কোয়ান্টাম অবস্থা নিয়ন্ত্রণ ও শনাক্ত করা সম্ভব হয়েছে, যেখানে আগের সংস্করণে এই সংখ্যা ছিল মাত্র ২৫৫।কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রচলিত প্রযুক্তির মধ্যে সুপারকন্ডাক্টিং, আয়ন ট্র্যাপ, ফোটোনিক এবং নিউট্রাল অ্যাটম সিস্টেম উল্লেখযোগ্য। ‘চিউচাং’ সিরিজের ডিভাইসগুলো ফোটন ব্যবহার করে কোয়ান্টাম বিট এনকোড করে এবং সেগুলোর নিয়ন্ত্রণ ও পরিমাপের মাধ্যমে গণনা সম্পন্ন করে।২০২০ সালে প্রথম সংস্করণ উন্মোচনের পর থেকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে এই প্রযুক্তিকে আরও শক্তিশালী করা হয়েছে। সর্বশেষ সংস্করণে ১,০২৪টি উচ্চ দক্ষতার অপটিক্যাল ফিল্ডকে ৮,১৭৬-মোডের জটিল সার্কিটে একত্রিত করে এই সাফল্য অর্জন করা হয়েছে।গবেষকদের দাবি, ‘চিউচাং ৪.০’ মাত্র ২৫ মাইক্রোসেকেন্ডে জটিল ডেটা নমুনা তৈরি করতে পারে। একই কাজ করতে একটি আধুনিক সুপারকম্পিউটারের সময় লাগতে পারে ১০-এর ঘাত ৪২ বছর। তাদের মতে, এই সাফল্য ভবিষ্যতে ত্রুটিসহিষ্ণু অপটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার নির্মাণ এবং ট্রিলিয়ন-কিউবিট স্তরের প্রযুক্তি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।


ইরান যুদ্ধে ৩৯ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস-দাবি, নিশ্চুপ পেন্টাগন

ইরান যুদ্ধে ৩৯ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস-দাবি, নিশ্চুপ পেন্টাগন

ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের অন্তত ৩৯টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে-এমন দাবি উঠেছে মার্কিন সিনেটের এক শুনানিতে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পেন্টাগন।মঙ্গলবার (১২ মে) সিনেটের এক বিশেষ কমিটির শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতা এড কেস, প্রতিরক্ষা বিষয়ক এক প্রতিবেদনের বরাতে এই তথ্য তুলে ধরেন। শুনানিতে তিনি পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জে হার্স্টকে প্রশ্ন করেন-এই বিমান ক্ষতির হিসাব কি যুদ্ধ ব্যয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে?জবাবে হার্স্ট জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন এখনো চলমান। যথাযথ পরীক্ষা ছাড়া সুনির্দিষ্ট ব্যয় নির্ধারণ সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১৩ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে ৩৯টি বিমান ধ্বংস এবং আরও ১০টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। এমনকি একটি এফ-৩৫এ লাইটনিং ২ ও একটি বোয়িং ই-৩ সেন্ট্রি বিমান ক্ষতির শিকার হয়েছে বলেও উল্লেখ রয়েছে।তবে এসব তথ্যের স্বাধীন কোনো যাচাই এখনো হয়নি, এবং পেন্টাগনের কর্মকর্তারাও প্রকাশ্যে বিষয়টি নিশ্চিত করেননি।অন্যদিকে, যুদ্ধ ব্যয় নিয়েও দেখা দিয়েছে অসংগতি। পেন্টাগনের সাম্প্রতিক হিসাব অনুযায়ী ব্যয় দাঁড়িয়েছে ২৯ বিলিয়ন ডলার, যা মাত্র দুই সপ্তাহ আগে ছিল ২৫ বিলিয়ন। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, দীর্ঘমেয়াদে এই ব্যয় ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।পেন্টাগনের এক কর্মকর্তা জানান, সামরিক সরঞ্জাম মেরামত, আধুনিক অস্ত্র কেনা এবং চলমান সামরিক অভিযানের কারণে ব্যয় বেড়েছে। আগের হিসাবেও মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত ছিল না বলে জানা গেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠে। পাল্টা জবাবে ইরান বিভিন্ন স্থানে আঘাত হানে এবং হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।


বিশ্ব র‍্যাংকিংয়ে জায়গা হারাল হাবিপ্রবি

বিশ্ব র‍্যাংকিংয়ে জায়গা হারাল হাবিপ্রবি

টুঙ্গিপাড়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০

টুঙ্গিপাড়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০

ত্যাগী নেতা ফাহমিদ হাসানকে ঘিরে ছাত্রদলে উৎসবের আমেজ

ত্যাগী নেতা ফাহমিদ হাসানকে ঘিরে ছাত্রদলে উৎসবের আমেজ

হালখাতার টাকার লোভে তাণ্ডব! বড়াইগ্রামে বাড়িতে হামলা, রক্তাক্ত নারী-শিশু

হালখাতার টাকার লোভে তাণ্ডব! বড়াইগ্রামে বাড়িতে হামলা, রক্তাক্ত নারী-শিশু

শাহ আলীতে ছাত্রদলের নতুন কমিটি, ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শাহ আলীতে ছাত্রদলের নতুন কমিটি, ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ফেসবুকে সাইবার বুলিং ও হুমকি: আইনি পদক্ষেপ নিচ্ছেন ভুক্তভোগী

ফেসবুকে সাইবার বুলিং ও হুমকি: আইনি পদক্ষেপ নিচ্ছেন ভুক্তভোগী

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬: নার্সিং খাতে বড় পরিবর্তনের দাবি ঢাকায়

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬: নার্সিং খাতে বড় পরিবর্তনের দাবি ঢাকায়

শাহজীবাজার রেলস্টেশন সংস্কারের দাবিতে খোলা চিঠি

শাহজীবাজার রেলস্টেশন সংস্কারের দাবিতে খোলা চিঠি

রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

পুষ্টি বৈষম্য দূর করতে লাখাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

পুষ্টি বৈষম্য দূর করতে লাখাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কোরবানির পশুতে সংকট নেই: এক কোটি পশু প্রস্তুত প্রাণিসম্পদমন্ত্রী

কোরবানির পশুতে সংকট নেই: এক কোটি পশু প্রস্তুত প্রাণিসম্পদমন্ত্রী

ঢাকা পরিষ্কারে মাঠে বিএনপি প্রজন্ম, নেতৃত্বে ইশরাক হোসেন

ঢাকা পরিষ্কারে মাঠে বিএনপি প্রজন্ম, নেতৃত্বে ইশরাক হোসেন

রাঙ্গামাটিতে রাতভর অভিযান: ২৫.৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৮

রাঙ্গামাটিতে রাতভর অভিযান: ২৫.৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৮

সিন্ডিকেট সিদ্ধান্ত মেনেই ডিনদের দায়িত্ব দেওয়া হয়েছে: কুবি প্রশাসন  ‎

সিন্ডিকেট সিদ্ধান্ত মেনেই ডিনদের দায়িত্ব দেওয়া হয়েছে: কুবি প্রশাসন ‎

ডন সিন্ডিকেট ফিরেছে দেশে: রনির বিস্ফোরক মন্তব্য

ডন সিন্ডিকেট ফিরেছে দেশে: রনির বিস্ফোরক মন্তব্য

অভিযোগের পরই নিখোঁজ শিশু, হবিগঞ্জ সরকারি শিশু পরিবার ঘিরে চাঞ্চল্য

অভিযোগের পরই নিখোঁজ শিশু, হবিগঞ্জ সরকারি শিশু পরিবার ঘিরে চাঞ্চল্য

ঈদের শুভেচ্ছায় ধামইরহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন

ঈদের শুভেচ্ছায় ধামইরহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন

টাকা দিলে কেস ‘মিটবে’-অভিযোগে নতুন বিতর্কে সাকিব

টাকা দিলে কেস ‘মিটবে’-অভিযোগে নতুন বিতর্কে সাকিব

স্বর্ণের দাম আকাশছোঁয়া-ভরি কত আজ?

স্বর্ণের দাম আকাশছোঁয়া-ভরি কত আজ?

অভিযোগের মুখে মুক্তি আটকালো হাসান জাহাঙ্গীরের সিনেমা

অভিযোগের মুখে মুক্তি আটকালো হাসান জাহাঙ্গীরের সিনেমা