সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পদোন্নতি নিয়ে গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬: নার্সিং খাতে বড় পরিবর্তনের দাবি ঢাকায়

ছবি : চেকপোস্ট

আজ ১১ মে ২০২৬ সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)-এর সভাপতি ড. মোঃ শফিকুল ইসলাম।

আন্তর্জাতিক নার্সিং কাউন্স আই,সি,এন প্রতিবছর ১২ মে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক নার্স দিবস পালন করে আসছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে  Our Nurses. Our Future. Empowered Nurses Save Lives, যার বাংলা অর্থ আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন।

বক্তারা বলেন, জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং পেশার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) আই,সি,এন-এর সহযোগী সদস্য হিসেবে দেশব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনোমিক্স-এর অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ। এছাড়াও পেশাজীবী নেতা, নার্সিং বিশেষজ্ঞ, সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় নার্সিং পেশার উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার নিয়ে গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ নার্স গড়ে তোলা জরুরি।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি ও অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন

দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত নার্সদের পদোন্নতি ও সুপারনিউমারারি পদ সৃষ্টি

কমিউনিটি ক্লিনিক ও স্কুলে নার্স পদ সৃজন

ডিপ্লোমা নার্সিংকে স্নাতক সমমান এবং প্রফেশনাল বিসিএস চালু

বিএসসি, মাস্টার্স ও পিএইচডি নার্সদের জন্য ইনক্রিমেন্ট সুবিধা

স্বতন্ত্র নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

বেসরকারি খাতে মানসম্মত নিয়োগ ও ভুয়া নার্স প্রতিরোধ

নার্সিং ইউনিফর্ম সংস্কার

জাতীয় নার্সিং কমিশন গঠন

বক্তারা বলেন, সবার জন্য স্বাস্থ্য সবার অধিকার বাস্তবায়নে নার্সদের ক্ষমতায়ন এখন সময়ের দাবি।

#InternationalNursesDay2026 #BangladeshNurses #HealthReform

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬: নার্সিং খাতে বড় পরিবর্তনের দাবি ঢাকায়

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

আজ ১১ মে ২০২৬ সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)-এর সভাপতি ড. মোঃ শফিকুল ইসলাম।

আন্তর্জাতিক নার্সিং কাউন্স আই,সি,এন প্রতিবছর ১২ মে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক নার্স দিবস পালন করে আসছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে  Our Nurses. Our Future. Empowered Nurses Save Lives, যার বাংলা অর্থ আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন।

বক্তারা বলেন, জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং পেশার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) আই,সি,এন-এর সহযোগী সদস্য হিসেবে দেশব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনোমিক্স-এর অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ। এছাড়াও পেশাজীবী নেতা, নার্সিং বিশেষজ্ঞ, সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় নার্সিং পেশার উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার নিয়ে গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ নার্স গড়ে তোলা জরুরি।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি ও অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন

দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত নার্সদের পদোন্নতি ও সুপারনিউমারারি পদ সৃষ্টি

কমিউনিটি ক্লিনিক ও স্কুলে নার্স পদ সৃজন

ডিপ্লোমা নার্সিংকে স্নাতক সমমান এবং প্রফেশনাল বিসিএস চালু

বিএসসি, মাস্টার্স ও পিএইচডি নার্সদের জন্য ইনক্রিমেন্ট সুবিধা

স্বতন্ত্র নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

বেসরকারি খাতে মানসম্মত নিয়োগ ও ভুয়া নার্স প্রতিরোধ

নার্সিং ইউনিফর্ম সংস্কার

জাতীয় নার্সিং কমিশন গঠন

বক্তারা বলেন, সবার জন্য স্বাস্থ্য সবার অধিকার বাস্তবায়নে নার্সদের ক্ষমতায়ন এখন সময়ের দাবি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত