শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সোনাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ক্রীড়া কর্মসূচির উদ্বোধন

তরুণদের হাতে মাদকের নয়, স্বপ্নের পতাকা চাই: হুইপ রকিবুল ইসলাম বকুল

ছবি : চেকপোস্ট

খুলনার সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল

শনিবার (১৬ মে) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সমাজ। তাদের সুশিক্ষা, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তুলতে পারলেই বাংলাদেশ উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, খেলাধুলাই তরুণদের মাদক ও হতাশার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ। একটি ফুটবল মাঠ একজন তরুণকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে। তাই তরুণদের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ্ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এবং কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।

বক্তারা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থান এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর জোর দেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণ ক্রীড়াবিদরা মাদক, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। পুরো আয়োজনটি তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Image

#খুলনা_সংবাদ #মাদকবিরোধী_আন্দোলন #নতুনকুঁড়ি_স্পোর্টস

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

তরুণদের হাতে মাদকের নয়, স্বপ্নের পতাকা চাই: হুইপ রকিবুল ইসলাম বকুল

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

খুলনার সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল

শনিবার (১৬ মে) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সমাজ। তাদের সুশিক্ষা, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তুলতে পারলেই বাংলাদেশ উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, খেলাধুলাই তরুণদের মাদক ও হতাশার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ। একটি ফুটবল মাঠ একজন তরুণকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে। তাই তরুণদের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ্ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এবং কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।

বক্তারা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থান এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর জোর দেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণ ক্রীড়াবিদরা মাদক, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। পুরো আয়োজনটি তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত