চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হাত-পা বেঁধে হত্যা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হাত-পা বেঁধে হত্যা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের লাইনম্যান আবু সাইদ (৬৫) কে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার গভীর রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ উপজেলার বরাইল ইউনিয়নের বেলগাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গভীর নলকূপে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি দায়িত্বে ছিলেন।
ভোরে ফোনে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা নলকূপের ঘরে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়েছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হাত-পা বেঁধে হত্যা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৫

featured Image

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের লাইনম্যান আবু সাইদ (৬৫) কে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার গভীর রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ উপজেলার বরাইল ইউনিয়নের বেলগাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গভীর নলকূপে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি দায়িত্বে ছিলেন।
ভোরে ফোনে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা নলকূপের ঘরে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়েছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত