চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম, পানি সরবরাহ বন্ধের হুমকি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম, পানি সরবরাহ বন্ধের হুমকি

খুলনায় ওয়াসার জেনারেল ম্যানেজার আব্দুল গফফারের ওপর হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে নগরীতে সুপেয় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ওয়াসার শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ওয়াসা কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি নুর করিম।

তিনি অভিযোগ করেন, ওয়াসার কয়েকজন দুর্নীতিবাজ কর্মচারীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বহিরাগত মুখোশধারী সন্ত্রাসীরা গত বুধবার দুপুরে ওয়াসা অফিসের সামনে পোর্ট স্কুলের কাছে গফফারের ওপর হামলা চালায়। তারা দুটি মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে গফফারকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর খালিশপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখনও হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি। বক্তারা বলেন, খুলনা নগরীতে ওয়াসার ১৮০টি পাম্প ও ৯টি পানি শোধনাগার রয়েছে, যেখানে প্রায় ৫০০ শ্রমিক-কর্মচারী কাজ করেন। দাবি আদায় না হলে এসব পাম্প ও প্লান্ট বন্ধ করে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

নেতারা আরও অভিযোগ করেন, দীর্ঘ ১৫ বছর ধরে কিছু কর্মচারী বিভিন্ন বাড়িতে অবৈধভাবে পানি সংযোগ দিয়ে বিপুল পরিমাণ টাকা উপার্জন করে আসছে। আব্দুল গফফার এসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, একরাম হোসেন, আরাফাত হোসেন এবং কর্মচারী পরিষদের সমন্বয়ক এস এ মুকুল প্রমুখ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম, পানি সরবরাহ বন্ধের হুমকি

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত