চেক পোস্ট

মূল পাতা

আইন আদালত

হাইকোর্টের কার্যক্রম চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাইকোর্টের কার্যক্রম চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এই বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত কোর্ট চলবে। এর মধ্যে দুপুর সোয়া একটা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। আর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতো শুক্র ও শনিবার থাকছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হাইকোর্টের কার্যক্রম চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এই বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত কোর্ট চলবে। এর মধ্যে দুপুর সোয়া একটা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। আর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতো শুক্র ও শনিবার থাকছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত