চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

স্মরণকালের বৃহৎ জানাজা: খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
স্মরণকালের বৃহৎ জানাজা: খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা স্মরণকালের বৃহৎ আয়োজন হিসেবে বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়। লাখ লাখ মানুষ এই জানাজায় অংশ নেন।

জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং বিদেশি কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, “আমার মা খালেদা জিয়া কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের কোনো ঋণ থাকলে আমি পরিশোধ করে দেব।”

মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ জানাজায় অংশ নিতে উপস্থিত হন। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব।

খালেদা জিয়ার মৃত্যুতে ভারত গভীর শোক প্রকাশ করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জাতীয় সংসদ ভবনে তারেক রহমানকে শোকবার্তা হস্তান্তর করেন। এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিকও ঢাকায় এসে শোকবার্তা দেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

স্মরণকালের বৃহৎ জানাজা: খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা স্মরণকালের বৃহৎ আয়োজন হিসেবে বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়। লাখ লাখ মানুষ এই জানাজায় অংশ নেন।

জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং বিদেশি কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, “আমার মা খালেদা জিয়া কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের কোনো ঋণ থাকলে আমি পরিশোধ করে দেব।”

মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ জানাজায় অংশ নিতে উপস্থিত হন। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব।

খালেদা জিয়ার মৃত্যুতে ভারত গভীর শোক প্রকাশ করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জাতীয় সংসদ ভবনে তারেক রহমানকে শোকবার্তা হস্তান্তর করেন। এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিকও ঢাকায় এসে শোকবার্তা দেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত