চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

সৌদি আরবে রোজা শুরু বুধবার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সৌদি আরবে রোজা শুরু বুধবার
সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। এ খবর জানিয়েছে খালিজ টাইমস।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশটিতে চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাই আগামীকাল বুধবার পবিত্র রমজান শুরু হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আলেখবারিয়া জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন। ফলে আজকে বাদ এশা তারাবিহ নামাজা আদায় করতে মুসলিম নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আকাশেও পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতেও বুধবার রমজানের প্রথম দিন হবে। এ তথ্য নিশ্চিত করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতির আদালত।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সৌদি আরবে রোজা শুরু বুধবার

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। এ খবর জানিয়েছে খালিজ টাইমস।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশটিতে চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাই আগামীকাল বুধবার পবিত্র রমজান শুরু হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আলেখবারিয়া জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন। ফলে আজকে বাদ এশা তারাবিহ নামাজা আদায় করতে মুসলিম নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আকাশেও পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতেও বুধবার রমজানের প্রথম দিন হবে। এ তথ্য নিশ্চিত করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতির আদালত।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত