গত ১৬ থেকে ২২ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, ৭টি ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত, কিশোর গ্যাং এবং চোরাকারবারি। অভিযানের পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী দেশব্যাপী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান পরিচালনা করে চলেছে। শিল্পাঞ্চল ও শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আইএসপিআর জানিয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে, যেকোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ নজরে এলে তা নিকটস্থ সেনাক্যাম্পে জানান।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬