চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে দুইদিনের অভিযানে ২১টি ভারতীয় গরু আটক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জ সীমান্তে দুইদিনের অভিযানে ২১টি ভারতীয় গরু আটক

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় দুইদিন ধরে অভিযান চালিয়ে ২১টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব গরুর মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা।

সূত্র জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর আওতাধীন মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাটিরাবন বিওপি সদস্যরা সীমান্ত পিলার ১১৮৯/৯-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ী এলাকা থেকে ৫টি ভারতীয় গরু আটক করে। এসব গরুর বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।

একই রাতে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া বিওপি সদস্যরা সীমান্ত পিলার ১২২৯/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামছড়া এলাকা থেকে ৭টি ভারতীয় গরু আটক করে, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকা।

এর আগে, গত ১৪ এপ্রিল মধ্যনগর উপজেলার মাটিরাবন ও বাঙালভিটা বিওপি এবং দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া বিওপি কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে আরও ৯টি ও ১২টি ভারতীয় গরু আটক করা হয়। দুইদিনের অভিযানে মোট আটক গরুর সংখ্যা দাঁড়ায় ২১টি।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা চলমান রয়েছে।” তিনি আরও জানান, আটককৃত গরুগুলো শুল্ক বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে দুইদিনের অভিযানে ২১টি ভারতীয় গরু আটক

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত