চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জে ৩০ লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক করেছে বিজিবি

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জে ৩০ লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক করেছে বিজিবি

সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে ৩০ লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

শুক্রবার (১ আগস্ট) রাতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া এলাকা থেকে বিরেন্দ্রনগর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে একটি স্টিলবডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করে। এসব গরুর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।

একই রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে বাঁশতলা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় গরু আটক করে। যার বাজারমূল্য আনুমানিক ৯ লাখ ৮০ হাজার টাকা।

উভয় অভিযানে মোট ৩২টি ভারতীয় গরু ও একটি স্টিলবডি নৌকা আটক করা হয়, যার মোট বাজারমূল্য প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, “সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে। আটককৃত গরু ও স্টিলবডি নৌকাটি শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে ৩০ লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক করেছে বিজিবি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৫

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে ৩০ লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

শুক্রবার (১ আগস্ট) রাতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া এলাকা থেকে বিরেন্দ্রনগর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে একটি স্টিলবডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করে। এসব গরুর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।

একই রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে বাঁশতলা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় গরু আটক করে। যার বাজারমূল্য আনুমানিক ৯ লাখ ৮০ হাজার টাকা।

উভয় অভিযানে মোট ৩২টি ভারতীয় গরু ও একটি স্টিলবডি নৌকা আটক করা হয়, যার মোট বাজারমূল্য প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, “সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে। আটককৃত গরু ও স্টিলবডি নৌকাটি শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত