চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সিলেট জেলার শ্রেষ্ঠ আনসার ও ভিডিপি কর্মকর্তা নির্বাচিত হলেন কোম্পানীগঞ্জের সেলিনা বেগম

প্রকাশ : ১৫ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সিলেট জেলার শ্রেষ্ঠ আনসার ও ভিডিপি কর্মকর্তা নির্বাচিত হলেন কোম্পানীগঞ্জের সেলিনা বেগম

সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার মোছাম্মৎ সেলিনা বেগম। ১৪ মে বুধবার সিলেট রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদান করা হয়।

সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান সেলিনা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

এসময় উপমহাপরিচালক বলেন, “মোছাম্মৎ সেলিনা বেগমের সাফল্য সিলেট বিভাগের আনসার ও ভিডিপি বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে। তাঁর নেতৃত্বে আরও প্রশংসনীয় ও জনকল্যাণমূলক কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করছি।”

সেলিনা বেগম এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমার জন্য একটি অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।” পাশাপাশি তিনি সিলেট রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, সেলিনা বেগম দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই অর্জন কোম্পানীগঞ্জবাসীর জন্যও এক গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন স্থানীয় জনপ্রতিনিধি মঈনুল ইসলাম হেলাল।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সিলেট জেলার শ্রেষ্ঠ আনসার ও ভিডিপি কর্মকর্তা নির্বাচিত হলেন কোম্পানীগঞ্জের সেলিনা বেগম

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৫

featured Image

সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার মোছাম্মৎ সেলিনা বেগম। ১৪ মে বুধবার সিলেট রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদান করা হয়।

সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান সেলিনা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

এসময় উপমহাপরিচালক বলেন, “মোছাম্মৎ সেলিনা বেগমের সাফল্য সিলেট বিভাগের আনসার ও ভিডিপি বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে। তাঁর নেতৃত্বে আরও প্রশংসনীয় ও জনকল্যাণমূলক কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করছি।”

সেলিনা বেগম এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমার জন্য একটি অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।” পাশাপাশি তিনি সিলেট রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, সেলিনা বেগম দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই অর্জন কোম্পানীগঞ্জবাসীর জন্যও এক গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন স্থানীয় জনপ্রতিনিধি মঈনুল ইসলাম হেলাল।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত