চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

সিলেটের শাহী ঈদগাহ সংলগ্ন ভ্যালি সিটি আবাসিক এলাকার দ্বিতীয় ফটকে ছুরিকাঘাতে খুন হয়েছেন ছাত্রলীগ কর্মী তুষার আহমদ চৌধুরী (১৯)। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

তুষার আহমদ চৌধুরী সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার গ্রুপের সদস্য ছিলেন। তিনি অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে তুষারকে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তুষারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, "কথা কাটাকাটির জের ধরে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৫

featured Image

সিলেটের শাহী ঈদগাহ সংলগ্ন ভ্যালি সিটি আবাসিক এলাকার দ্বিতীয় ফটকে ছুরিকাঘাতে খুন হয়েছেন ছাত্রলীগ কর্মী তুষার আহমদ চৌধুরী (১৯)। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

তুষার আহমদ চৌধুরী সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার গ্রুপের সদস্য ছিলেন। তিনি অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে তুষারকে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তুষারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, "কথা কাটাকাটির জের ধরে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত