চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জেন্ডারবিষয়ক ভুল ধারণা দূর করতে হবে: পিআইবি মহাপরিচালক

প্রকাশ : ০৮ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জেন্ডারবিষয়ক ভুল ধারণা দূর করতে হবে: পিআইবি মহাপরিচালক

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, “জেন্ডার একটি স্বাভাবিক বাস্তবতা হলেও সমাজে এখনও একে ঘিরে নেতিবাচক ধারণা বিদ্যমান। এই ভুল ধারণা দূর করতে সাংবাদিকদের লেখনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বুধবার (৮ মে) সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ‘জেন্ডার সেনসেটিভ জার্নালিজম’ বিষয়ক একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিআইবির আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই প্রশিক্ষণে খুলনা বিভাগের ২৮ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন সমন্বয়কারী জিলহাজ উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন পিআইবির ট্রেনিং কনসালটেন্ট জাকিয়া শিশির, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আনিসুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, প্লান ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো: হুসাইন শাকির, পিআইবির মাহাবুব সত্তার ও মাহবুবুল আলম

প্রশিক্ষণ শেষে বক্তারা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শুধুমাত্র পেশাগত দায়িত্ব নয়, এটি সামাজিক সচেতনতা গড়ার একটি মাধ্যমও।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জেন্ডারবিষয়ক ভুল ধারণা দূর করতে হবে: পিআইবি মহাপরিচালক

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৫

featured Image

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, “জেন্ডার একটি স্বাভাবিক বাস্তবতা হলেও সমাজে এখনও একে ঘিরে নেতিবাচক ধারণা বিদ্যমান। এই ভুল ধারণা দূর করতে সাংবাদিকদের লেখনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বুধবার (৮ মে) সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ‘জেন্ডার সেনসেটিভ জার্নালিজম’ বিষয়ক একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিআইবির আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই প্রশিক্ষণে খুলনা বিভাগের ২৮ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন সমন্বয়কারী জিলহাজ উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন পিআইবির ট্রেনিং কনসালটেন্ট জাকিয়া শিশির, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আনিসুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, প্লান ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো: হুসাইন শাকির, পিআইবির মাহাবুব সত্তার ও মাহবুবুল আলম

প্রশিক্ষণ শেষে বক্তারা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শুধুমাত্র পেশাগত দায়িত্ব নয়, এটি সামাজিক সচেতনতা গড়ার একটি মাধ্যমও।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত