নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিক নীতিমালা অনুযায়ী নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুযায়ী রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকরা নিজ নিজ পরিচয়পত্রসহ নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে পারবেন।
নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা–২০২৫-এর ক্রম ১০ অনুযায়ী নির্বাচন কমিশন প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন।
পরিপত্রে আরও জানানো হয়, সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য https://pr.ecs.gov.bd/ পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। অনুমোদিত আবেদনকারীরা অনলাইনে নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের বৈধতা যাচাই করতে পারবেন বলেও উল্লেখ করা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুযায়ী, নির্বাচন কমিশনের অনুমোদিত কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীর সংবাদ সংগ্রহে বাধা প্রদান, শারীরিক ক্ষতি সাধন বা দায়িত্ব পালনে ব্যবহৃত সরঞ্জামের ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন এবং আইন অনুযায়ী দণ্ডিত হবেন।
এ ছাড়া নীতিমালা–২০২৫ অনুযায়ী ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সংবাদ সংগ্রহ ও নিরাপত্তা প্রদানে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা করবে।
ভোটকেন্দ্রের ভেতরে স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় রেখে প্রিসাইডিং অফিসাররা সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহে সহযোগিতা করবেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখবেন—এমন নির্দেশনাও পরিপত্রে দেওয়া হয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬