চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এক ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন বিষয়ক কমিটিরও সদস্য সচিব।

গতকাল সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনায় সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। কিন্তু শোক দিবসের দিনও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তহীনতায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার সকাল থেকে হাজারো শিক্ষার্থী সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি করে। একপর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এতে বহু শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি সামাল দিতে সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি আন্তরিকতা প্রকাশ করে এবং বিকেলেই শিক্ষা সচিবকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, সিদ্দিক জোবায়েরকে গত বছরের ১৪ অক্টোবর সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত