খুলনার রূপসা উপজেলার খান মোহাম্মদপুর সাকিন এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হিমেল হাওলাদার সোহাগ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রূপসার আইচগাতী ইউনিয়নের নবপল্লী এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে হিমেলকে গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শ্রীফলতলা থানাক্যাম্পের সদস্যরা অপহৃত ছাত্রীকে উদ্ধার করেন।
রূপসা থানায় দায়ের করা মামলার এজাহার ও জেলা পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অপহৃত ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত হিমেল হাওলাদার তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রীটির বাবা-মা হিমেলকে সাবধান করলেও সে ক্ষিপ্ত হয়ে ওঠে।
এরপর গত ৯ এপ্রিল সকালে খান মোহাম্মদপুর এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে হিমেল। ঘটনার পরপরই রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৫