চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ

প্রকাশ : ০৯ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ

রাজশাহী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাগর রেজাকে আটক করা হয়। পরে তাঁকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক সাগর রেজা (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে অবস্থান করতেন।

ছাত্রদল ও শিবির নেতারা দাবি করেছেন, সাগরের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে ছাত্রলীগের মিছিল, কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী কিছু পোস্ট পাওয়া গেছে। সেই সঙ্গে বিভিন্ন ছাত্রসংগঠনের পদবিও তাঁর প্রোফাইলে রয়েছে।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, "নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় কর্মীকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।"
ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, "সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।"

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, "তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৫

featured Image

রাজশাহী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাগর রেজাকে আটক করা হয়। পরে তাঁকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক সাগর রেজা (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে অবস্থান করতেন।

ছাত্রদল ও শিবির নেতারা দাবি করেছেন, সাগরের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে ছাত্রলীগের মিছিল, কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী কিছু পোস্ট পাওয়া গেছে। সেই সঙ্গে বিভিন্ন ছাত্রসংগঠনের পদবিও তাঁর প্রোফাইলে রয়েছে।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, "নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় কর্মীকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।"
ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, "সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।"

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, "তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।"

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত