চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহীতে রেললাইন ভেঙে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে রেললাইন ভেঙে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

রাজশাহীর নন্দনগাছীতে রেললাইন ভেঙে প্রায় আড়াই ঘণ্টা সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেল বিভাগের কর্মীরা দ্রুত মেরামত কাজে নামেন এবং রাত ১২টার দিকে কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস নন্দনগাছী অতিক্রম করার কিছুক্ষণ পর স্থানীয়রা রেললাইনে ভাঙন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন।

তিনি আরও বলেন, রেললাইন ভাঙনের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে ছিল। মেরামত শেষ হলে ট্রেনগুলো গন্তব্যে রওনা হয়। এ কারণে প্রতিটি ট্রেনের সময়সূচিতে গরমিল ঘটে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে রেললাইন ভেঙে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

featured Image

রাজশাহীর নন্দনগাছীতে রেললাইন ভেঙে প্রায় আড়াই ঘণ্টা সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেল বিভাগের কর্মীরা দ্রুত মেরামত কাজে নামেন এবং রাত ১২টার দিকে কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস নন্দনগাছী অতিক্রম করার কিছুক্ষণ পর স্থানীয়রা রেললাইনে ভাঙন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন।

তিনি আরও বলেন, রেললাইন ভাঙনের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে ছিল। মেরামত শেষ হলে ট্রেনগুলো গন্তব্যে রওনা হয়। এ কারণে প্রতিটি ট্রেনের সময়সূচিতে গরমিল ঘটে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত