চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাউজানের পশ্চিম গুজরায় সাশ্রয়ী মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাউজানের পশ্চিম গুজরায় সাশ্রয়ী মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে অসহায় ও গরীব পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় ইউনিয়নের মগদাই বাজারে এ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক রঞ্জন চক্রবর্তী।

চাল বিতরণ কার্যক্রমে বিএনপি নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন-রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ, রাউজান উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাবেক সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াছ, নুরুল আকতার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা আমির আলী, আরব আমিরাত যুবদলের অন্যতম নেতা সাইফু উদ্দিন তারেক এবং মোহাম্মদ হারুন।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল ১৫ টাকা দরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাউজানের পশ্চিম গুজরায় সাশ্রয়ী মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৫

featured Image

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে অসহায় ও গরীব পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় ইউনিয়নের মগদাই বাজারে এ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক রঞ্জন চক্রবর্তী।

চাল বিতরণ কার্যক্রমে বিএনপি নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন-রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ, রাউজান উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাবেক সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াছ, নুরুল আকতার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা আমির আলী, আরব আমিরাত যুবদলের অন্যতম নেতা সাইফু উদ্দিন তারেক এবং মোহাম্মদ হারুন।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল ১৫ টাকা দরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত