বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা, মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি এম এ জলিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নাজমুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুর রশীদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মো. আরিফুল আলম টিটো।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মো. শাহজাহান মোল্লা, উপদেষ্টা মো. আলমগীর গনি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই-বাছাই, ডিজিটাল নিরাপত্তা এবং আধুনিক সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। দিনব্যাপী এই কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৫