চেক পোস্ট

মূল পাতা

প্রবাসের খবর

মালয়েশিয়ার বন্দিশিবিরে অসুস্থ বাংলাদেশি, হাইকমিশন খুঁজছে পরিচয়

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মালয়েশিয়ার বন্দিশিবিরে অসুস্থ বাংলাদেশি, হাইকমিশন খুঁজছে পরিচয়

মালয়েশিয়ার জোহর বাহরুর পেকান নানাস বন্দিশিবিরে অসুস্থ অবস্থায় থাকা এক বাংলাদেশি প্রবাসীর পরিচয় জানতে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে তথ্য আহ্বান করেছে।

হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার (১ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা কামনা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দিশিবিরে সেবা প্রদানের সময় ওই ব্যক্তিকে পাওয়া যায়। তবে তার অসুস্থতার কারণে তিনি কথা বলতে বা লিখতে অক্ষম, ফলে পরিচয় জানা যায়নি। শিবিরের কার্ড থেকেও কোনো তথ্য মিলেনি।

এই কারণে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধ রয়েছে। হাইকমিশন জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিরা যদি তাকে চিনে থাকেন বা তার আত্মীয়স্বজন সম্পর্কিত কোনো তথ্য জানেন, তবে তা দ্রুত হাইকমিশনে জানানোর অনুরোধ করা হচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ার বন্দিশিবিরে অসুস্থ বাংলাদেশি, হাইকমিশন খুঁজছে পরিচয়

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

মালয়েশিয়ার জোহর বাহরুর পেকান নানাস বন্দিশিবিরে অসুস্থ অবস্থায় থাকা এক বাংলাদেশি প্রবাসীর পরিচয় জানতে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে তথ্য আহ্বান করেছে।

হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার (১ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা কামনা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দিশিবিরে সেবা প্রদানের সময় ওই ব্যক্তিকে পাওয়া যায়। তবে তার অসুস্থতার কারণে তিনি কথা বলতে বা লিখতে অক্ষম, ফলে পরিচয় জানা যায়নি। শিবিরের কার্ড থেকেও কোনো তথ্য মিলেনি।

এই কারণে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধ রয়েছে। হাইকমিশন জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিরা যদি তাকে চিনে থাকেন বা তার আত্মীয়স্বজন সম্পর্কিত কোনো তথ্য জানেন, তবে তা দ্রুত হাইকমিশনে জানানোর অনুরোধ করা হচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত