চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ ভেঙে হরমুজ প্রণালি অতিক্রম করছে ইরানের পতাকাধারী ‘শুজা ২’ নামের একটি পণ্যবাহী জাহাজ। জাহাজটি হরমুজ পার হওয়ার খবর জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে ভারতের কান্দলা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে এটি। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা তাসনিম নিউজের এ দাবিটির সত্যতা যাচাই করতে পারেনি। তবে সামুদ্রিক বিশ্লেষণ প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিকের’ তথ্য অনুযায়ী, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচল করছে। মেরিন ট্রাফিকের তথ্য মতে, শুজা ২- জাহাজটি ভারতের দিকে যাত্রা করেছে।
গত ১২ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে মাত্র তিনটি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। বার্তা সংস্থাটি এ তথ্য দিয়েছে জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যের বরাতে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ ভেঙে হরমুজ প্রণালি অতিক্রম করছে ইরানের পতাকাধারী ‘শুজা ২’ নামের একটি পণ্যবাহী জাহাজ। জাহাজটি হরমুজ পার হওয়ার খবর জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে ভারতের কান্দলা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে এটি। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা তাসনিম নিউজের এ দাবিটির সত্যতা যাচাই করতে পারেনি। তবে সামুদ্রিক বিশ্লেষণ প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিকের’ তথ্য অনুযায়ী, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচল করছে। মেরিন ট্রাফিকের তথ্য মতে, শুজা ২- জাহাজটি ভারতের দিকে যাত্রা করেছে।
গত ১২ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে মাত্র তিনটি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। বার্তা সংস্থাটি এ তথ্য দিয়েছে জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যের বরাতে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত