চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের কারণে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের উত্তর বাঘাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. সোয়েব মিয়া (২৫)। তিনি একই গ্রামের দিনমজুর মো. জয়নাল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোয়েব মিয়া বিভিন্ন কারখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন। তবে গত ছয়-সাত মাস ধরে তার কোনো কাজ ছিল না। দীর্ঘদিন বেকার থাকার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

রোববার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

নিহতের বাবা মো. জয়নাল মিয়া বলেন, "আমার ছেলে কেন আত্মহত্যা করেছে, আমরা কিছু বুঝে উঠতে পারছি না।"

স্থানীয় ইউপি সদস্য মহসিন মিয়া জানান, "সোয়েব মিয়া একজন সাধারণ ও শান্ত স্বভাবের যুবক ছিল। সে কী কষ্ট নিয়ে আত্মহত্যা করেছে, তা স্পষ্ট নয়।"

এ বিষয়ে মাধবপুর থানার এসআই সাইদুর রহমান বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কারো প্ররোচনায় এমনটি হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাধবপুরে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত