মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন তিনি। তিনি জানান, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর বাসভবন নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ঠিক করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত