চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

মধ্য ইসরায়েলে আঘাত হানলো ইরানের ক্ষেপণাস্ত্র

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মধ্য ইসরায়েলে আঘাত হানলো ইরানের ক্ষেপণাস্ত্র
মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। শুক্রবার (১৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ২১৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আতঙ্কজনিত কারণে আরও ১৩ জন চিকিৎসা নিয়েছেন। এদিকে মার্কিন সামরিক বাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত রাতে ইরাকে একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হয়ে তাদের চার সেনা নিহত হয়েছে, যার ফলে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর মৃত্যুর সংখ্যা ১১ জনে দাঁড়াল। সংঘাতময় পরিবেশ কতদিন থাকবে এ নিয়ে মিশ্র বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ‘পাগল বদমাশদের সতর্ক থাকা উচিত।’ সূত্র: আল জাজিরা

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মধ্য ইসরায়েলে আঘাত হানলো ইরানের ক্ষেপণাস্ত্র

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image
মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। শুক্রবার (১৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ২১৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আতঙ্কজনিত কারণে আরও ১৩ জন চিকিৎসা নিয়েছেন। এদিকে মার্কিন সামরিক বাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত রাতে ইরাকে একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হয়ে তাদের চার সেনা নিহত হয়েছে, যার ফলে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর মৃত্যুর সংখ্যা ১১ জনে দাঁড়াল। সংঘাতময় পরিবেশ কতদিন থাকবে এ নিয়ে মিশ্র বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ‘পাগল বদমাশদের সতর্ক থাকা উচিত।’ সূত্র: আল জাজিরা

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত