আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করার জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা–২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয় গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত করা ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বাদ দিয়ে নতুন করে প্যানেল প্রস্তুতের নির্দেশনা দিয়েছিল। তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা পাওয়া না গেলে প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেওয়ার সুযোগ রাখা হয়।
নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্তের আলোকে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ সম্পন্ন করে নির্বাচনের মাঠপর্যায়ের প্রস্তুতি আরও জোরদার করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬