চেক পোস্ট

মূল পাতা

বিনোদন

ব্যবসার কারণে সিনেমা থেকে বিদায় নিলেন অনন্ত জলিল

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ব্যবসার কারণে সিনেমা থেকে বিদায় নিলেন অনন্ত জলিল

ভিনয়ের পাশাপাশি দেশের একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল বর্তমানে বড় ধরনের ব্যবসায়িক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। একসময় সাভারে প্রায় ১২ হাজার কর্মী নিয়ে বিশাল ফ্যাক্টরি পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীর সংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে। ব্যবসার এই চ্যালেঞ্জ মোকাবিলায় পুরো মনোযোগ দিচ্ছেন তিনি, ফলে সিনেমা থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল।

‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন দ্য ডে’খ্যাত এই নায়ক জানান, বর্তমান ব্যবসার অবস্থার কারণে অভিনয়ে মন দেওয়ার অবকাশ নেই। এমনকি পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না তিনি।

অনন্ত জলিল বলেন, “সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা আমার জন্য ঠিক হবে না।” তিনি আরও যোগ করেছেন, “যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠার দিকেই মনোযোগ দেওয়া আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না। সিনেমা নিয়ে পড়ে থাকলে আরও বড় সমস্যায় পড়তে হবে।”

এদিকে, তাঁর স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাও আপাতত সিনেমায় দেখা যাবে না। ফলে তাদের দুজনকে নিয়ে নির্মাণাধীন সিনেমাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ব্যবসার কারণে সিনেমা থেকে বিদায় নিলেন অনন্ত জলিল

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

ভিনয়ের পাশাপাশি দেশের একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল বর্তমানে বড় ধরনের ব্যবসায়িক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। একসময় সাভারে প্রায় ১২ হাজার কর্মী নিয়ে বিশাল ফ্যাক্টরি পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীর সংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে। ব্যবসার এই চ্যালেঞ্জ মোকাবিলায় পুরো মনোযোগ দিচ্ছেন তিনি, ফলে সিনেমা থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল।

‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন দ্য ডে’খ্যাত এই নায়ক জানান, বর্তমান ব্যবসার অবস্থার কারণে অভিনয়ে মন দেওয়ার অবকাশ নেই। এমনকি পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না তিনি।

অনন্ত জলিল বলেন, “সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা আমার জন্য ঠিক হবে না।” তিনি আরও যোগ করেছেন, “যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠার দিকেই মনোযোগ দেওয়া আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না। সিনেমা নিয়ে পড়ে থাকলে আরও বড় সমস্যায় পড়তে হবে।”

এদিকে, তাঁর স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাও আপাতত সিনেমায় দেখা যাবে না। ফলে তাদের দুজনকে নিয়ে নির্মাণাধীন সিনেমাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত