চেক পোস্ট

মূল পাতা

অপরাধ

বাড্ডা মন্দিরে ৩০ রাউন্ড গুলি চুরি, ৭ পুলিশ সদস্য বরখাস্ত

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাড্ডা মন্দিরে ৩০ রাউন্ড গুলি চুরি, ৭ পুলিশ সদস্য বরখাস্ত

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরি হওয়ার ঘটনায় মোট ৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এতে বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, চুরি হয়েছে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে। মন্দিরের বাউন্ডারির মধ্যে নির্মাণাধীন ভবনের দোতলায় থাকা রুমে ঘুমানো চারজন পুলিশ ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড শর্টগানের গুলি।

পরবর্তীতে সকাল পৌনে ১০টায় পুলিশ মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশে ব্যাগগুলো উদ্ধার করা হয়। চুরি হওয়া মালামাল ও গুলি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে, এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

গুলশান বিভাগের উপকমিশনার মো. তারেক মাহমুদ বলেন, “এটি স্পষ্টত দায়িত্ব অবহেলার ঘটনা। সেজন্য ওসি, এক এসআই, এক এএসআইসহ পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

এ ঘটনায় ডিএমপি কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দায়িত্বে অবহেলার ঘটনা প্রতিরোধে আরও কড়া নজরদারি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাড্ডা মন্দিরে ৩০ রাউন্ড গুলি চুরি, ৭ পুলিশ সদস্য বরখাস্ত

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরি হওয়ার ঘটনায় মোট ৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এতে বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, চুরি হয়েছে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে। মন্দিরের বাউন্ডারির মধ্যে নির্মাণাধীন ভবনের দোতলায় থাকা রুমে ঘুমানো চারজন পুলিশ ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড শর্টগানের গুলি।

পরবর্তীতে সকাল পৌনে ১০টায় পুলিশ মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশে ব্যাগগুলো উদ্ধার করা হয়। চুরি হওয়া মালামাল ও গুলি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে, এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

গুলশান বিভাগের উপকমিশনার মো. তারেক মাহমুদ বলেন, “এটি স্পষ্টত দায়িত্ব অবহেলার ঘটনা। সেজন্য ওসি, এক এসআই, এক এএসআইসহ পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

এ ঘটনায় ডিএমপি কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দায়িত্বে অবহেলার ঘটনা প্রতিরোধে আরও কড়া নজরদারি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত