মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

পাইলটদের খুঁজতে গিয়ে মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারও ভূপাতিত

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পাইলটদের খুঁজতে গিয়ে মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারও ভূপাতিত
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে গিয়ে একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারও ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় হেলিকপ্টারটি ধ্বংস করা হয়। ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের আকাশসীমায় অভিযান চালানোর সময় মার্কিন বাহিনীর ওই উদ্ধারকারী হেলিকপ্টারটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেটি ভূপাতিত হয় এবং হেলিকপ্টারটির পাইলটদেরও খোঁজ চলছে। এর আগে ইরান দাবি করে, তারা পৃথক অভিযানে যুক্তরাষ্ট্রের অন্তত দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে একটি এফ-৩৫, ভূপাতিত করেছে। এসব ঘটনায় ওই বিমানগুলোর পাইলটদের অবস্থান এখনও নিশ্চিত নয়। ইরানি বাহিনী তাদের আটক করার চেষ্টা চালাচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, পাইলটদের আটক করা গেলে চলমান যুদ্ধ পরিস্থিতিতে তা বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনতে পারে। এদিকে, ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া বিমানটিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের চিহ্ন দেখা গেছে। তাসনিমের দাবি অনুযায়ী, বিমানটি যুক্তরাজ্যের লেকেনহিথ বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন ৪৮তম ফাইটার উইং/স্কোয়াড্রনের সঙ্গে সংশ্লিষ্ট। এই ইউনিট সাধারণত এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে ইউনিটটির কিছু অংশ সেন্ট্রাল কমান্ডের আওতায় মোতায়েন ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি মার্কিন এক কর্মকর্তা স্বীকার করেছেন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যাপক চেষ্টা যুক্তরাষ্ট্রের, দাবি ইরা ইরানের দাবি অনুযায়ী, ভূপাতিত যুদ্ধবিমান ও উদ্ধারকারী হেলিকপ্টার দুই ঘটনারই তদন্ত ও অনুসন্ধান চলছে। তবে স্বাধীনভাবে এসব দাবির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পাইলটদের খুঁজতে গিয়ে মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারও ভূপাতিত

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত