চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদসহ মা-ছেলে আটক

প্রকাশ : ০১ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদসহ মা-ছেলে আটক

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। পরে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটকরা হলেন—দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৮) ও তাদের ছেলে সম্রাট (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নেতৃত্বে একটি দল কুহাড় শাহাজিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই বাড়ি থেকে ২৭৮ লিটার চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণসহ মা-ছেলেকে হাতেনাতে আটক করা হয়।

ওসি দুরুল হোদা জানান, “দীর্ঘদিন ধরে তারা এলাকায় চোলাই মদ তৈরি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযানে তাদের আটক করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে দুর্গাপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়রা পুলিশি এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে এমন তৎপরতা এলাকায় স্বস্তি ফিরিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদসহ মা-ছেলে আটক

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৫

featured Image

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। পরে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটকরা হলেন—দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৮) ও তাদের ছেলে সম্রাট (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নেতৃত্বে একটি দল কুহাড় শাহাজিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই বাড়ি থেকে ২৭৮ লিটার চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণসহ মা-ছেলেকে হাতেনাতে আটক করা হয়।

ওসি দুরুল হোদা জানান, “দীর্ঘদিন ধরে তারা এলাকায় চোলাই মদ তৈরি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযানে তাদের আটক করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে দুর্গাপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়রা পুলিশি এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে এমন তৎপরতা এলাকায় স্বস্তি ফিরিয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত