চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্গাপুরে গাঁজাসহ ব্যবসায়ী ও দুই সেবনকারী গ্রেপ্তার

প্রকাশ : ০৭ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুর্গাপুরে গাঁজাসহ ব্যবসায়ী ও দুই সেবনকারী গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইসবপুর গ্রামের মাদক ব্যবসায়ী গোলাম রাব্বি (২৯), মাদকসেবী শাহান আলী (৩২), শাহান উদ্দিন (৩৫)।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, গোলাম রাব্বির বিরুদ্ধে আগেও মাদকের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ রাব্বি এবং দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।

ওসি আরও বলেন, “তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অতিরিক্ত তদন্ত অব্যাহত রয়েছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দুর্গাপুরে গাঁজাসহ ব্যবসায়ী ও দুই সেবনকারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৫

featured Image

রাজশাহীর দুর্গাপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইসবপুর গ্রামের মাদক ব্যবসায়ী গোলাম রাব্বি (২৯), মাদকসেবী শাহান আলী (৩২), শাহান উদ্দিন (৩৫)।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, গোলাম রাব্বির বিরুদ্ধে আগেও মাদকের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ রাব্বি এবং দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।

ওসি আরও বলেন, “তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অতিরিক্ত তদন্ত অব্যাহত রয়েছে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত