চেক পোস্ট

মূল পাতা

বিনোদন

দুই বছর পর সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস, জানালেন বিরতির কারণ

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুই বছর পর সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস, জানালেন বিরতির কারণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দর্শকের আগ্রহ থাকলেও প্রায় দুই বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে সেই বিরতি ভেঙে নতুন থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’–এর মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।

দীর্ঘ বিরতির কারণ জানতে চাইলে অপু বিশ্বাস স্পষ্ট করে জানান, এই সময়টা তিনি নিয়েছেন ভালো কাজের অপেক্ষায়। তার ভাষায়, “আমি সময় নিয়েছি ভালো সিনেমার জন্য। যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই একটি ভালো কাজ হচ্ছে। তাই দেরি হলেও আমার কোনো আক্ষেপ নেই।”

কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সজল। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা, যা নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে।

সিনেমাটির শুটিং অগ্রগতি সম্পর্কে অপু জানান, কাজ দ্রুতগতিতে এগোচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। এই সিনেমায় তাকে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে বলেও জানান নায়িকা। তার কথায়, গল্প ও চরিত্রে রয়েছে বেশ কিছু চমক, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হবে।

সিনেমাটি নিয়ে আশাবাদী অপু বিশ্বাস বলেন, “‘দুর্বার’-এ একটি শক্তিশালী গল্প আছে। দর্শকরা থ্রিল আর গল্প—দুটোই উপভোগ করতে পারবেন। এই সিনেমায় আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।”

সহশিল্পী সজলকে নিয়ে অপু বিশ্বাস বলেন, তিনি অত্যন্ত বিনয়ী এবং একজন দারুণ অভিনেতা। নিজেকে সজলের অভিনয়ের ভক্ত দাবি করে অপু আরও জানান, তাদের কাজের অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে। এমনকি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, অপু বিশ্বাসের চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০০৫ সালে ‘কাল সকাল’ সিনেমার মাধ্যমে। পরে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে তিনি দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন।

দীর্ঘ বিরতির পর ‘দুর্বার’ দিয়ে অপু বিশ্বাসের এই প্রত্যাবর্তন দর্শকদের জন্য কতটা চমক বয়ে আনে—এখন সেটাই দেখার অপেক্ষা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দুই বছর পর সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস, জানালেন বিরতির কারণ

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত