চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স‌ঙ্গে টে‌লি‌ফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। তি‌নি সংসদ নির্বাচনে বিএন‌পির সাফল্যের জন্য তারেক রহমানকে অ‌ভিনন্দন জা‌নিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়া‌রি) তারেক রহমানের স‌ঙ্গে হওয়া ফোনালাপের তথ্য জানান প্রতিমন্ত্রী খোলাইফি। প্রতিমন্ত্রী খোলাইফি তার এক্স হ্যান্ডলা‌রে এক পো‌স্টে জানান, আজ সকা‌লে আমি বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল-‌বিএন‌পির চেয়ারম্যানের স‌ঙ্গে কথা ব‌লে‌ছি; সংসদ নির্বাচ‌নে তার দ‌লের সাফ‌ল্যের জন্য উষ্ণ অভিনন্দন জা‌নি‌য়ে‌ছি। আমি বিভিন্ন ক্ষেত্রে কাতার এবং বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতার বন্ধনকে আরও জোরদার করার অপেক্ষায় রয়েছি, যাতে আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ অগ্রসর হয়। এর আগে, শনিবার এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স‌ঙ্গে টে‌লি‌ফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। তি‌নি সংসদ নির্বাচনে বিএন‌পির সাফল্যের জন্য তারেক রহমানকে অ‌ভিনন্দন জা‌নিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়া‌রি) তারেক রহমানের স‌ঙ্গে হওয়া ফোনালাপের তথ্য জানান প্রতিমন্ত্রী খোলাইফি। প্রতিমন্ত্রী খোলাইফি তার এক্স হ্যান্ডলা‌রে এক পো‌স্টে জানান, আজ সকা‌লে আমি বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল-‌বিএন‌পির চেয়ারম্যানের স‌ঙ্গে কথা ব‌লে‌ছি; সংসদ নির্বাচ‌নে তার দ‌লের সাফ‌ল্যের জন্য উষ্ণ অভিনন্দন জা‌নি‌য়ে‌ছি। আমি বিভিন্ন ক্ষেত্রে কাতার এবং বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতার বন্ধনকে আরও জোরদার করার অপেক্ষায় রয়েছি, যাতে আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ অগ্রসর হয়। এর আগে, শনিবার এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত