চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুরে এসএসসি পরীক্ষায় নকলের দায়ে ১৪ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালপুরে এসএসসি পরীক্ষায় নকলের দায়ে ১৪ শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরের মাদারগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোকেশনাল শাখার ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য সুপারিশ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।

জানা গেছে, কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্রটি পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, কয়েকজন পরীক্ষার্থী বই, চিরকুট ও মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে।

এমন অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট তিনটি কক্ষে দায়িত্বে থাকা তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুরে এসএসসি পরীক্ষায় নকলের দায়ে ১৪ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৫

featured Image

জামালপুরের মাদারগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোকেশনাল শাখার ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য সুপারিশ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।

জানা গেছে, কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্রটি পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, কয়েকজন পরীক্ষার্থী বই, চিরকুট ও মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে।

এমন অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট তিনটি কক্ষে দায়িত্বে থাকা তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত