চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে জয়পুরহাটবাসী। রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।

এ আয়োজনে জেলা প্রশাসনের পাশাপাশি বিএনপি ও তাদের অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। পরে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, জেলা জাসাসসহ মোট ১৯টি সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে। এতে বৈশাখী আবহ ছড়িয়ে পড়ে সর্বত্র।

নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় পান্তা-ইলিশ, চিড়া-দইসহ ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আসর। এ ছাড়া বৈশাখী মেলা ঘিরে শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী হস্তশিল্প, মিষ্টান্ন ও পণ্যের বেশ কিছু স্টল অংশ নেয়।

সার্বিকভাবে এবারের পহেলা বৈশাখে জয়পুরহাটে ছিল উৎসব, আনন্দ আর বাঙালিয়ানা। প্রশাসন জানিয়েছে, উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত