চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রকাশ : ০৫ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

জয়পুরহাটে জুডিসিয়াল সার্ভিসের কর্মচারীরা তাদের দুই দফা দাবির বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে-জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন, যাতে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখা হয়।

এসময় বক্তারা বলেন, বিচার বিভাগের উন্নয়নে সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন জরুরি। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের জুডিসিয়াল সার্ভিসের আলোকে বেতন ও সুবিধা দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ রাব্বী, সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৫

featured Image

জয়পুরহাটে জুডিসিয়াল সার্ভিসের কর্মচারীরা তাদের দুই দফা দাবির বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে-জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন, যাতে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখা হয়।

এসময় বক্তারা বলেন, বিচার বিভাগের উন্নয়নে সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন জরুরি। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের জুডিসিয়াল সার্ভিসের আলোকে বেতন ও সুবিধা দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ রাব্বী, সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত